দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক দশকের সফল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস। মৌসুম শেষেই শেষ হচ্ছে তার চুক্তি, আর তা নবায়ন না হওয়ায় সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় স্টোনস জানিয়েছেন, সিটিতে এসে তিনি নিজের সব স্বপ্ন পূরণ করেছেন।
২০১৬ সালে এভারটন থেকে সিটিতে যোগ দেয়া স্টোনস ক্লাবটির হয়ে খেলেছেন ২৯৩ ম্যাচ। রক্ষণে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এই ডিফেন্ডার নানা গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিয়েছেন সাফল্য। তবে চলতি মৌসুমে চোটের কারণে খুব বেশি মাঠে দেখা যায়নি তাকে; সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পেরেছেন মাত্র ১৬ ম্যাচ।
স্টোনসের সময়ে ইংলিশ ফুটবলে আধিপত্য বিস্তার করেছে সিটি। ইতিহাদে তিনি জিতেছেন ১৬টি শিরোপা- এর মধ্যে রয়েছে ছয়টি লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ এবং তিনটি লিগ কাপ।
বিদায়ী বার্তায় স্টোন্স লিখেছেন, তরুণ হিসেবে এসে এখন তিনি বিদায় নিচ্ছেন পরিণত একজন মানুষ হিসেবে- একজন বাবা, স্বামী এবং আরও পরিপূর্ণ ফুটবলার হয়ে। পাশাপাশি কোচ পেপ গার্দিওলার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। স্টোনস বলেন, গার্দিওলা ছাড়া এতটা সাফল্য পাওয়া সম্ভব হতো না।
কে